ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার পূর্ণ করল ছয় মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছে নানা হিসাব-নিকাশ।
![]() |
| ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। ফাইল ছবি |
গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ড. ইউনূস। মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলার বিপরীতে আজকের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাঠগড়ায় তুলে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের ৬ মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হচ্ছে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে। যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক।

0 Comments