ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আমন্ত্রণপত্র আদায় করে নেয়া যায়, সে জন্যই গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর- এমনই বিস্ফোরক দাবি করেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। যদিও এমন দাবি ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন জয়শঙ্কর।
![]() |
| নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি |
গত ডিসেম্বর মাসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে রাহুল গান্ধী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘২০২৪ সালের ডিসেম্বর মাসে আমি যুক্তরাষ্ট্রে যে সফর করেছি, তা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন রাহুল গান্ধী। আমি তৎকালীন বাইডেন প্রশাসনের সেক্রেটারি অব স্টেট এবং এনএসএ’র সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমাদের কনসাল জেনারেলের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলাম। আমি যখন সেখানে ছিলাম সেই সময়, পরবর্তীতে যিনি এনএসএ’র দায়িত্ব নিতে চলেছেন; তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন।’
এদিন রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতার দাবির পাল্টা জবাব দেন এস জয়শঙ্কর।

0 Comments