রাজধানীর কামরাঙ্গীরচরে গত ২৮ জানুয়ারি রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসকে বাধা দেয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অপু বিশ্বাস জানিয়েছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিওবার্তা।

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার ‘সোনার থালা’ নামে রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের। তবে পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।



এ নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছে ‘সোনার থালা’ রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।