বর্তমানে ঢালিউড কুইন অপু বিশ্বাস হাজির হচ্ছেন নতুন নতুন কাজ নিয়ে। বৈচিত্রময় ফটোশুটে নিজেকে ফুটিয়ে তুলছেন নান্দনিক ধারায়। নিয়মিত ব্যায়াম করে ফিটনেস ধরে রেখেছেন তা ছবিতে স্পষ্ট। এবার তার প্রমান দিলেন জিমে ব্যায়াম করার ছবি প্রকাশ করে।

ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

সম্প্রতি নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন অপু। যেখানে দেখা যাচ্ছে তিনি জিমে ব্যায়াম করছেন।


অবশ্য এর আগেও তিনি ব্যায়াম করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘ধৈর্য এবং নিজের ওপর আস্থা অক্ষুণ্ন রাখলে পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।’


ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরাও মন্তব্যের ঘর প্রশংসায় ভাসাচ্ছেন। একজন মন্তব্য করে লিখেছেন, ‘অনেক অনেক সুন্দর লাগছে।