সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। স্ট্যাটাসে জানিয়েছেন, ভার্টিগো রোগের কারণে প্রায়ই নিজেকে অসহায় অনুভব করেন অভিনেত্রী।
![]() |
| ঢালিউড অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত |
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বেশিক্ষণ স্থায়ী না হওয়া সে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।
মধ্যরাতে হওয়া এ ভূমিকম্প অনেকে অনুভব করেছেন আবার অনেকে ঘুমিয়ে থাকায় অনুভব করতে পারেননি। যারা অনুভব করতে পারেননি তাদেরই একজন পরীমণি। তবে ঘুমিয়ে থাকার কারণে নয়, ভার্টিগো রোগে আক্রান্ত হওয়ায় তিনি ভূমিকম্প অনুভব করতে পারেন না।
ভূমিকম্পের এক ঘন্টা পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরী ভূমিকম্প নিয়ে একটি স্ট্যাটাস দেন। জানান, জেগে থাকলেও ভূমিকম্প অনুভব করতে পারেন না তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন ভার্টিগো রোগের কথা।
নিজের অসুস্থতার কথা জানিয়ে স্ট্যাটাসে পরী লেখেন,‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়।
পরী আরও লেখেন, কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

0 Comments