ভোক্তার নাভিশ্বাস ওঠা আলুর বাজারে ফিরেছে স্বস্তি। দীর্ঘদিন পর পণ্যটির দাম নেমেছে ২০ টাকায়। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমতির দিকে রয়েছে পেঁয়াজের দামও।

স্বস্তি ফিরেছে আলু-পেঁয়াজের দামে। ফাইল ছবি

শুক্রবার (২৪ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।


 

স্বস্তি ফিরছে ভোক্তার কপালে চিন্তার ভাঁজ ফেলা আলুর বাজারে। তবে গত ডিসেম্বরের শুরুতে অস্থির ছিল এ বাজার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছিলেন খোদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছিলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে।