যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প। একইদিন বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের সঙ্গে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স।
![]() |
| স্ত্রী মেলানিয়াকে নিয়ে নাচছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিডিও থেকে নেয়া |
মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের শুরু উদযাপন করতে তিনটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২০ জানুয়ারি) রাতে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প।
এই অনুষ্ঠানগুলো প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়ে থাকে।
![]() |
| স্ত্রী মেলানিয়ার সঙ্গে ট্রাম্প। ছবি: সংগৃহীত |


0 Comments